ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

লন্ডনে দেখা মিলল পালিয়ে যাওয়া মন্ত্রী-এমপিদের

#

০৯ ডিসেম্বর, ২০২৪,  3:49 PM

news image

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতের পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেপ্তার হচ্ছেন। তবে, পালিয়ে যাওয়াদের অবস্থান এতদিন জানা না গেলেও অবশেষে তাদের কয়েকজনের দেখা মিলল লন্ডনে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশ করেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সেখানেই স্বৈরাচার সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকে দেখা গেছে।

যাদের দেখা গেছে তারা হলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে তাদের দেখা গেল। যাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আছে দেশত্যাগে নিষেধাজ্ঞাও।

পালিয়ে যাওয়াদের মধ্যে আব্দুর রহমান ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য, শফিকুর রহমান সিলেট ২ আসনের এবং হাবিবুর রহমান হাবিব ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য। এছাড়া কবির বিন আনোয়ারকে গত ৫ জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়।

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে তার পৃষ্ঠপোষকতায় অন্তত এক হাজার ৫৮১ জনকে হত্যা করা হয়। স্বৈারাচারকে হটাতে গিয়ে প্রায় ৩১ হাজার মানুষ আহত হয়েছেন। যাদের অনেকেই হাত-পা, চোখ হারিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম