ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৪,  1:55 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহজালাল বিমানবন্দর ছাড়েন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে আমি লন্ডন যাচ্ছি। আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাব। সেভাবে অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে বিএনপি মহাসচিব দেশে ফেরার কথা রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীবালীন সরকার ক্ষমতাসীন, যাকে বিএনপিসহ সকল বিরোধী দল সমর্থন দিচ্ছে। নতুন সরকার গঠনের পর দেশের বিদ্যমান পরিস্থিতিসহ আগামী নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রস্তুতির মধ্যে লন্ডনে বিএনপি মহাসচিবের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। দলের একাধিক সিনিয়র নেতা জানান, বিএনপি মহাসচিব দেশে ফেরার পর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসনের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের ভিসা প্রক্রিয়াও শেষ হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম