ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

লঙ্কান শিবিরে নাঈমের আঘাত

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ মে, ২০২২,  5:36 PM

news image

দুই পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ মিলে প্রথম ৭ ওভার বল করেছিলেন। কিন্তু লঙ্কানদের একটি উইকেটও নিতে পারেননি তারা। স্পিনার নাঈম হাসান এসে প্রথম ওভারেই ফিরিয়ে দেন দলপতি দিমুথ করুণারত্নেকে। ১৭ বলে ৯ রান করে আউট হন করুণারত্নে। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে সফল হন নাঈম। তার বলটি যাচ্ছিল লেগ স্টাম্প বরাবর। করুণারত্নে ব্যাট চালালেও আগে তার পা ছুঁয়ে যায় নাঈমের বল। বাংলাদেশের ফিল্ডাররাও জোর আবেদন জানান, তাতে সফলও হয় টাইগার শিবির। এই প্রতিবেদন লেখার সময় ১ উইকেটে ২৩ রান নিয়ে ব্যাট করছে শ্রীলঙ্কা। ১৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন ওশাদা ফার্নান্দো। এ ম্যাচে বাংলাদেশের একাদশে আছেন সাকিব আল হাসান। পেসার হিসেবে অনিশ্চয়তা থাকলেও শরিফুলও জায়গা পেয়েছেন দলে। বাদ পড়েছেন এবাদত হোসেন। দলে ঢুকেছেন নাঈম হাসান।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ

দিমুথ করুণারত্নে, ওশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান দিকবেলা, রামেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাসিথ এম্বুলদেনিয়া ও বিশ্ব ফার্নান্দো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম