ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ রাজশাহী থেকে সকল রুটে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ব্ল্যাকআউটের ঝুঁকিতে জাতীয় গ্রিড

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড, ১৪ জনের যাবজ্জীবন

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুলাই, ২০২৩,  2:31 PM

news image

লক্ষ্মীপুরের সদর উপজেলায় যুবলীগ নেতা মামুনুর রশিদ হত্যা মামলায় ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও ১৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।  বুধবার সকাল সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন। এ সময় ২ আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যা মামলায় আদালত ৫ জনকে মৃত্যুদণ্ড, ১৪ জনকে যাবজ্জীবন ও দুজনকে খালাস দিয়েছেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৮ মে রাতে সদর উপজেলায় উত্তর জয়পুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মামুনুর রশিদ মোটরসাইকেলে দেলিয়াই বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথে আমানি-লক্ষ্মীপুর এলাকায় পৌঁছালে গতিরোধ করে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এতে তিনি নিহত হন। ঘটনার পরদিন নিহতের ভাই ফখরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানির পর আদালত আজ এ রায় দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম