ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী

লক্ষ্মীপুরে বাসায় ঢুকে হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুলাই, ২০২৪,  11:54 AM

news image

লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে সৌদি প্রবাসীর বাসায় ডাকাতি করতে ঢুকে নাজমুন নাহার (৫০) নামে এক নারীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুলাই) দিবাগত রাতের কোনো একসময় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় নুরু মাস্টার বাড়িতে ঘটনাটি ঘটে। নাহার বাসায় একাই ছিলেন। মঙ্গলবার (৯ জুলাই) ভোরে প্রতিবেশিরা ঘর থেকে বের হয়ে ওই বাসার দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে। পরে প্রতিবেশিরা তার দুই মেয়েসহ স্বজনদের খবর দেয়। স্বজনদের দাবি, ডাকাতি করতে ঢুকে নাহারকে হত্যার পর বাসায় থাকা স্বর্ণালঙ্কার ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতদল। খবর পেয়ে সকাল ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা নিহতের স্বজনসহ আশপাশের মানুষজনের সঙ্গে কথা বলেন। নিহত নাজমুন নাহার মিয়ারবেড়ি এলাকার সৌদি প্রবাসী মো. নুরুজ্জামানের স্ত্রী। প্রতিবেশী ও স্বজনরা জানায়, নাহারের দুই মেয়ে বিবাহিত। মেয়েরা স্বামীর বাড়িতে থাকে। নাহারের স্বামী নুরুজ্জামান কর্মস্থল সৌদিতে আছেন। এতে বাসায় তিনি একাই থাকেন। সোমবার রাতের কোনো একসময় বাসার পাশের আমড়া গাছ দিয়ে উপরে উঠে ভেন্টিলেটর ভেঙে ডাকাতরা ঘরে ঢুকে। পরে নাহারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। একপর্যায়ে ডাকাতদল বাসায় থাকা স্বর্ণালঙ্কার ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। তবে কি পরিমাণ জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা তা সঠিক তথ্য দিতে পারেনি কেউ। নাহারের মেয়ে জামাই দুবাই প্রবাসী মো. নজীর জানান, তার শ্বাশুড়ি একাই বাসায় থাকতেন। ডাকাতরা ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে তার শ্বাশুড়িকে হত্যা করেছে। বাসায় থাকা স্বর্ণালঙ্কার ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতদল। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম