ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

র‍্যাব-১৩ ব্যাটেলিয়ন ক্যাম্পে ২৬ মার্চে উদ্বোধন হলো 'মুক্তির সোপান'

#

২৭ মার্চ, ২০২৪,  12:12 PM

news image

রংপুর ব্যুরো: মহান স্বাধীনতা দিবসে র‌্যাব-১৩ এর অধিনায়ক রংপুর নগরীর স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল এবং ব্যাটেলিয়ন ক্যাম্পে 'মুক্তির সোপান' উদ্বোধনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছে। র‌্যাব-১৩ ব্যাটালিয়নের অধিনায়ক রংপুর নগরীর স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সুচনা করেন। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জোহর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে র‍্যাব-১৩'র অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম (এনডি), বিপিএম-সেবা, এনইউপি, পিসিজিএম, বিএন, ব্যাটেলিয়ন সদর ক্যাম্পের একটি সিঁড়ি কোঠায় জাদুঘর থেকে সংগৃহীত ১০১ টি আলোক চিত্র দিয়ে সাজিয়েছেন 'মুক্তির সোপান'। মঙ্গলবার ২৬ মার্চ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলংকরণের নতুন পালক 'মুক্তির সোপান' এর শুভ উদ্বোধন করেন, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর, বার্জার পেইন্টস রংপুর সেলস অফিসের ব্রাঞ্চ ম্যানেজার খাজা মইনুদ্দিন সহ অন্যান্য অফিসার ও সকল পদবীর র‌্যাব সদস্য। কমান্ডার আরাফাত ইসলাম বলেন, বাংলার জন্মলগ্ন থেকে স্বাধীনতার দিকে ধাবিত হওয়ার এবং স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন স্মারক নিয়ে তৈরি করা হয়েছে এই 'মুক্তির সোপান'। দেশকে ভালোবাসতে হলে এই দেশের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য এবং সর্বপরী আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্মন্ধে জানতে হবে। সেই আগ্রহ নিয়ে ১০১টি দুর্লভ আলোকচিত্র নিয়ে মুক্তির সোপান নির্মাণ করা হয়েছে। এই আলোকচিত্র গুলো থেকে সকল র‌্যাব সদস্য সহ এই ব্যাটালিয়নে আগত অন্যান্য জনগণ উপকৃত হবেন। তাদের মনের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে, মহান মুক্তিযুেদ্ধর পটভূমি ও ত্রিশ লক্ষ শহীদের আত্বত্যাগে অর্জিত স্বাধীনতা সম্মন্ধে তারা অজানা বহু তথ্য জানতে পারবে।  বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন, ২৬শে মার্চ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শৌর্য-বীর্যের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। র‍্যাব অধিনায়কের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁর রুচির প্রশংসা করেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম