ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

র‍্যাব-১৩'র পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার গ্রেফতার-৩

#

৩১ মার্চ, ২০২৪,  1:40 PM

news image

র‍্যাব-১৩ পৃথক দুটি অভিযান চালিয়ে নীলফমারীর ডোমার পৌরসভা এলাকা থেকে ৫শ’ ৪১ বোতল ফেন্সিডিল এবং গাইবান্ধা গোবিন্দগঞ্জের ফাসিয়াতলা থেকে ৮৮ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার ২৭ মার্চ র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ নীলফামারীর একটি আভিযানিক দল নীলফামারী জেলার ডোমার ডিবি রোডে  চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায়। এ সময় ইউএসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস ডোমার শাখা অফিসের সামনে পঞ্চগড় টু জলঢাকাগামী রাস্তায় ইউএসবি এক্সপ্রেস এর কাভার্ড ভ্যানে তল্লাশি করে ড্রাইভারের পিছনের সিটের নিচ থেকে ৫শ’ ৪১বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অভিযানকালে ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। ধৃত মাদক কারবারি লালমণিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন বড়খাতা (রমনীগঞ্জ) গ্রামের বুলু মিয়ার ছেলে শ্যামল হোসাইন। পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে র‌্যাব-১৩ রংপুর বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে এ তল্লাশি অভিযান চালায়।  একই দিন সকালে র‍্যাব-১৩ গাইবান্ধার অপর একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ফাসিয়াতলা ওভার ব্রিজের কাছে একটি পিকআপ তল্লাশি করে পিকআপে রাখা তেলের ড্রামের ভিতর থেকে ৮৮ কেজি গাঁজা উদ্ধার সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাউডাঙ্গা গ্রামের বিশ্বনাথ কুমারেহর ছেলে শ্রী বিপ্লব কুমার এবং একই থানাধীন পুরুষা ফেরুশা গ্রামের লোকমান মিয়ার ছেলে আসলাম @ সাদ্দাম। উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী শ্যামল হোসাইন জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসার সাথে জড়িত। সে দেশের সীমান্তবর্তী এলাকা লালমণিরহাট থেকে মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কুরিয়ার সার্ভিস পদ্ধতির মাধ্যমে সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নীলফামারী জেলার ডোমার ও গাইবান্ধা জেলার গেবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম