ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

র‍্যাব-১৩'র আয়োজনে রংপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

#

১৭ মার্চ, ২০২৪,  9:51 PM

news image

আবুল হোসেন বাবলুঃ র‍্যাব-১৩ রংপুর এর আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৭ মার্চ) মহানগরীর রেল স্টেশন এলাকার প্রায় ২০০ ভাসমান দুস্থ ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এছাড়াও মহানগরীর উত্তম বানিয়াপাড়া এলাকার মদিনাতুল উলুম নূরানী ও হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মদিনাতুল উলুম নূরানী ও হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার করেন, র‍্যাব-১৩ রংপুর এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম। এ সময় তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের বিস্তারিত তুলে ধরে আলোচনা করেন। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে একজন সৎ নাগরিক হিসেবে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সম্পৃক্ত হতে সকলের প্রতি আহ্বান জানান। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, র‍্যাব-১৩'র উপ-অধিনায়ক ওমর ফারুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার এডজুটেন্ট অফিসার গোলাম মোর্তুজা, ফ্লাইট লেফটেন্যান্ট স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদসহ র‍্যাবের বিভিন্ন পদবীর কর্মকর্তা বৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম