ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১ পহেলা বৈশাখে নিরাপত্তার কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ সাতক্ষীরায় এক চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ চিকেনস নেক নিয়ে মোদির উদ্বেগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও বড় লাফ নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত: ইরানি সামরিক উপদেষ্টা নতুন ভূমিকায় রিয়ালে ফিরছেন টনি ক্রুস

র‍্যাব-১৩'র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক-১

#

১৭ মে, ২০২৪,  10:35 PM

news image

আবুল হোসেন বাবলুঃ কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারি চক্রের দৌরাত্ব। প্রতিদিন চলছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান উদ্ধার করছেন শত শত পিস ইয়াবা ফেনসিডিল ও বিভিন্ন মাদকদ্রব্য। বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ জন কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। তার কাছ থেকে ৪১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া)মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ১৬ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভোটমারী বাজার এলাকায় টহল ডিউটিকালীন গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব বিছন্দই গ্রামে অভিযান চালায় র‍্যাব। অভিযানকালে ৪১০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। ফেন্সিডিল নিয়ে গাড়ির জন্য রাস্তায় অপেক্ষা করছিলো ওই মাদক কারবারি সংবাদ পেয়ে হাতেনাতে আটক করেছে র‍্যাব। আটককৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্ভুক্ত পূর্ব বিছন্দই গ্রামের আজিম উদ্দিন এর ছেলে জয়নুল আবেদীন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাবের গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীকে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম