ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

র‍্যাবের পৃথক অভিযানে ফেনসিডিল ইয়াবা উদ্ধার গ্রেফতার-৪

#

২১ সেপ্টেম্বর, ২০২৪,  9:27 PM

news image

আবুল হোসেন বাবলুঃ পৃথক ২ অভিযান চালিয়ে দিনাজপুর ও লালমনিরহাট থেকে ৩৬৩ বোতল ফেনসিডিল ও ৯৪৫ পিস ইয়াবা সহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার ২১ সেপ্টেম্বর মধ্য রাতে ব্যাটালিয়ন সদর রংপুর ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে লালমনিরহাট জেলার আদিতমারি থানার অন্তর্ভুক্ত মাদক কারবারির বাড়িতে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর রংপুর এর একটি আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা কালে ৩৬৩ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা লালমনিরহাট জেলার আদিতমারি থানার অন্তর্ভুক্ত উত্তর গোবদা (চাতার পাড়া) গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে মজিবর রহমান এবং একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে স্বপন।অপরদিকে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ফুলবাড়ি টু বিরামপুরগামী মহাসড়কের ওপর টাটকপুর নয়াপাড়া এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ও সিপিসি-২ নীলফামারী ক্যাম্প। এ সময় ৯৪৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন মধ্য বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ আব্দুল কাদের মিন্টু এবং একই থানাধীন তোজাম্মেল হোসেনের ছেলে তারিকুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম