ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই ভাই গ্রেফতার মোটরসাইকেল জব্দ

#

নিজস্ব প্রতিনিধি

০৮ এপ্রিল, ২০২৫,  2:13 PM

news image

রংপুর ব্যুরোঃ র‍্যাব-১৩'র চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় অবৈধ মাদকদ্রব্য ৯৪ বোতল ফেন্সিডিলসহ আপন দুই ভাইকে গ্রেফতার করেছে। এ সময় দুইটি মোটরসাইকেল জব্দ করেছে র‍্যাব।  র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ৭ এপ্রিল রংপুরে র‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার সাদুল্যাপুর বাজার এলাকায় টহল ডিউটি করাকালীন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাইবান্ধার সাদুল্যাপুর থানার অন্তর্ভুক্ত ৪নং জামালপুর ইউনিয়নের হামিন্দপুর (কইপাড়া মোড়) সংলগ্ন শুভ টেলিকম নামের দোকানের সামনে, নলডাঙ্গা হতে সাদুল্যাপুরগামী পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় দুইটি  মোটরসাইকেল তল্লাশি করে মোট ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা রংপুর মহানগর কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত রংপুর সিটি কর্পোরেশনের ২৩নং-ওয়ার্ড নিউ জুম্মা পড়া মহল্লার রহম আলী শেখ এর ছেলে আব্দুল কাইয়ুম (৪৮) ও খোকন শেখ(৪২)।গ্রেফতারকৃতরা আপন দুই ভাই। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম