ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

র‌্যাব-১৩‘র মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার-১

#

০৯ এপ্রিল, ২০২৪,  12:11 PM

news image

আবুল হোসেন বাবলুঃ র‌্যাব-১৩'র ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ নীলফামারীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন দক্ষিণ ভোটমারী গ্রামের মফিজুল ইসলামের মুদি দোকানের সামনে ০৮ এপ্রিল আনুমানিক রাত সোয়া ৩টার দিকে অভিযান চালিয়ে  ২৮৭ বোতল ফেন্সিডিল সহ শীর্ষ মাদক কারবারি মফিজুল ইসলাম কে গ্রেফতার করতে সক্ষম হয়।  র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক কারবারি মফিজুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অন্তর্ভুক্ত দক্ষিণ ভোটমারী গ্রামের  ইসমাঈল হোসেনের ছেলে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিজুল ইসলাম জানায়, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এবং বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ ভাবে সংগ্রহ করে  লালমনিরহাট জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো। ধৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় র‍্যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম