ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

র‌্যাব-১৩'র মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার-১

#

০২ মে, ২০২৪,  9:40 PM

news image

আবুল হোসেন বাবলুঃ বাথরুমের সেফটিট্যাংক থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (০২ মে) সকাল সাড়ে ছয়টায় গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন আমজল গ্রামের সুরুজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সেফটি ট্যাংক থেকে ২০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ নীলফামারী। বৃহস্পতিবার (২ মে) দুপুরে র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুরুজ মিয়ার বাড়ির বাইরে অবস্থিত সেফটি ট্যাংক'র (বাথরুমের পাঁকা হাউজ) ভেতর থেকে ২০১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক কারবারি সুরুজ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সুরুজ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন আমজল গ্রামের মৃত রেজাউল হক এর ছেলে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুরুজ মিয়া জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এবং বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ হতে অবৈধ পথে সংগ্রহ করে লালমণিরহাট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো। ধৃত আসামীর বিরুদ্ধে লালমণিরহাট জেলার হাতিবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু পূর্বক আসামী'কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম