ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

র‌্যাব-১৩'র আওতাধীন বিভিন্ন মহাসড়ক থেকে ১৪ জন চাঁদাবাজ আটক

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুন, ২০২৪,  2:39 PM

news image

রংপুর, বগুড়া, সৈয়দপুর-দিনাজপুর, পঞ্চগড়, দেবিগঞ্জ সহ র‌্যাব-১৩'র আওতাধীন বিভিন্ন মহাসড়কে অভিযান চালিয়ে পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন থেকে চাঁদা উত্তলনকালে চাঁদাবাজ চক্রের ১৪ জন সদস্যকে আটক করেছে র‌্যাব। এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-১৩'র অধিনায়ক কমান্ডার কামরুল হাসান (এনডি) পিএসসি, বিএন, জানান, বিভিন্ন সুযোগ সন্ধানী গোষ্ঠীর সদস্যরা রংপুর বিভাগের বিভিন্ন স্থানে পণ্যবাহী বিভিন্ন যানবাহন থেকে বেআইনিভাবে বিভিন্ন উপায়ে বেআইনি রশিদ দিয়ে চাঁদা উত্তোলন করে আসছে। তারা বিভিন্ন সময়ে লাঠিসোটা দেখিয়ে পণ্যবাহী যানবাহন থামিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে।মহাসড়কের মোড়ে মোড়ে চাঁদাবাজদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলছে। মহাসড়কে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি কঠোর হস্তে দমন করতে র‌্যাব-১৩'র অভিযান অব্যাহত আছে। বিভিন্ন মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ৩১ মে আনুমানিক রাত সোয়া দশটার দিকে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন মডার্ণ মোড় এলাকা থেকে ৩ জন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ  থানাধীন দেবীগঞ্জ পৌর এলাকার ব্রীজপাড়া গ্রামস্থ ব্রীজের কাছ থেকে চাঁদাবাজ দলের নেতাসহ ৬ জন। এর আগে একই দিন সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর থানাধীন শুটকির মোড় থেকে সৈয়দপুর -দিনাজপুর মহাসড়কে পণ্যবাহী পরিবহন হতে চাঁদা আদায়কালে চাঁদাবাজ দলের মূলহোতা সহ ৫ জন, মোট ১৪ জন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা রংপুর মহানগর কোতোয়ালী থানাধীন দক্ষিণ গুপ্ত পাড়া মহল্লার শ্রী রবীন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে শ্রী আশিষ কুমার চক্রবর্তী, মহানগর তাজহাট থানার অন্তর্ভুক্ত ঘাঘট পাড়া গ্রামের মৃত শান্নান আলীর ছেলে বাবর আলী এবং তাজহাট থানার অন্তর্ভুক্ত বড় রংপুর গ্রামের মৃত আলহাজ্জ্ব আঃ ওহাব আনছারীর ছেলে ইউনুছ আনছারী বিপুল, পঞ্চগড় জেলার  দেবীগঞ্জ থানাধীন সোনাপাতা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মুক্তার হোসেন,  কলেজ পাড়া গ্রামের হোসেন আলীর ছেলে সোহাগ আলী, নতুন বন্দর গ্রামের  নজরুল ইসলামের ছেলে ইসমাইল, সোনাপাতা গ্রামের জহিরুল এর ছেলে হাসিবুল, সোনাপতা কামারপাড়া গ্রামের  মানিক মিয়ার ছেলে শামীম হোসেন এবং একই থানাধীন বারঘড়িয়া পাড়া এলাকার  আবু নাসের এর ছেলে মাজেদুর রহমান, নীলফামারী জেলার সদর থানাধীন পশ্চিম কুচিয়া মোড় (দুলাপাড়া) গ্রামের মুনছুর আলীর ছেলে ছাবেদ আলী, সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর জুম্মাপাড়া এলাকার নূরুল হক এর ছেলে  আলমগীর হোসেন, নিয়ামতপুর বাস স্ট্যান্ড এলাকার মজিবর রহমানের ছেলে  আসাদুর রহমান, কিশামত (কামারপাড়া) গ্রামের মৃত বুদারু মাহমুদের ছেলে ময়নুল ইসলাম এবং পশ্চিম কুচিয়ামোড় (পাঠানপাড়া) গ্রামের মৃত অছিমুদ্দিনের ছেলে ওয়াহেদ আলী। ধৃত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম