ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

র‌্যাব-১৩'র অভিযানে প্রায় ১'শ টন অবৈধ কিটনাষক জব্দ গোডাউন সিলগালা গ্রেফতার-১

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুন, ২০২৪,  9:41 PM

news image

নীলফামারীর সৈয়দপুরের বিসিক শিল্প নগরীর একটি গোডাউনে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী, এনএসআই, উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালায়। এ সময় আনুমানিক ১ কোটি ৬৭ লক্ষ ৭৫ হাজার টাকার অবৈধ কিটনাষক ব্রিফার-৫ জি উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানকালে গোডাউন সিলগালা সহ একজনকে আটক করেছে। র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ২৫ শে জুন সন্ধ্যায় নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন বিসিক শিল্প নগরীর কিটনাষক ব্যবসায়ী মনোয়ার হোসেনের গোডাউন থেকে নিষিদ্ধ ঘোষিত ও অবৈধ ভাবে মজুদকৃত আনুমানিক ৯৯ টন কিটনাষক ব্রিফার-৫ জি উদ্ধার করে আভিযানিক দলটি। যার আনুমানিক মুল্য ১ কোটি ৬৭ লক্ষ ৭৫ হাজার টাকা।  উল্লেখ্য যে, কার্বোফুরান নামের এই বালাইনাশকটি মানুষ সহ বেশির ভাগ প্রাণীর জন্যই মারাত্মক ক্ষতিকর। ২০১৬ সালে জাতিসংঘ সংস্থা এটি নিষিদ্ধ করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়। এরপর বাংলাদেশ সহ বিশ্বের ৮৮ টি দেশ বালাইনাশকটি নিষিদ্ধ করেছে। এটি ব্যবহার করলে মাজড়া পোকাসহ সকল উপকারি পোকা মারা যায়। সৈয়দপুর শিল্প নগরীর এই গুদামে রেখে দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছিল এসব নিষিদ্ধ ঘোষিত বালাইনাশক। ধৃত আসামীর বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সৈয়দপুর উপজেলা কর্তৃক নীলফামারী জেলার সৈয়দপুর থানায় বিশেষ ক্ষমতা আইন ২৫ ধারায় একটি নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম