ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

র‌্যাব-১৩'রর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেফতার-৫

#

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  11:04 PM

news image

আবুল হোসেন বাবলুঃ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফঃ সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ ফেব্রুয়ারী সকাল আনুমানিক সোয়া আটটার দিকে র‌্যাব-১৩ রংপুর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী গ্রামে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫২৫ বোতল ফেন্সিডিল জব্দসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন উত্তর জাওরানি গ্রামের মৃত আব্দুল ছামাদ এর ছেলে নজরুল ইসলাম, মোহাম্মদ আলীর ছেলে আমিনুর ইসলাম, ফণি বর্মনের ছেলে  শ্রী সুধীর চন্দ্র এবং একই গ্রামের  আবদার আলীর ছেলে রাকিব ইসলাম।  একই তারিখ ২৭ ফেব্রুয়ারী সকাল আনুমানিক পৌনে এগারোটার দিকে র‌্যাব-১৩ রংপুর সদর কোম্পানীর আভিযানিক দলটি গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউপির ৭নং ওয়ার্ডস্থ খামারভাতি পশ্চিমপাড়া গ্রামে জনৈক জনাব আলীর বসতবাড়ীর পিছনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ৬৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন খামারভাতী গ্রামের মৃত জবেদ আলীর ছেলে খবির উদ্দিন। অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তার ২ খবির উদ্দিনের ছেলে লাভলু ও জাকির হোসেন কৌশলে পালিয়ে যায়। পরবর্তী কার্যক্রমের জন্য ধৃত মাদক কারবারিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম