ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
টানা দুই দফা কমার পর স্বর্ণালংকারের দামে বড় লাফ মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি মাঝরাতে কাটাবনের বহুতলভবনে আগুন, নিহত ২ মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

র‌্যাবের হাতে হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামী গ্রেফতার

#

০৫ জানুয়ারি, ২০২৫,  11:34 AM

news image

আবুল হোসেন বাবলুঃ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই  ধারাবাহিকতায় পৃথক দুটি অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুইজন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।  শনিবার ৪ জানুয়ারী রাতে র‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানাধীন ডাকেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী গাইবান্ধ জেলার সাদুল্লাপুর থানাধীন মহিপুর গ্রামের মতলুবর আকন্দ এর ছেলে নাজমুল আকন্দ। ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপর একটি অভিযানে একই তারিখ বিকেল পৌনে ৩ টার দিকে র‍্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল নীলফামারী জেলায় ২০২৪ সালের ০৬ অক্টোবর ডিমলা থানার চাপানী নামক স্থানে অপহরণ পূর্বক গণ ধর্ষণের ঘটনায় ভিকটিম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলার নং- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৯(৩) ধারা। উক্ত মামলার ১জন পলাতক আসামীকে সৈয়দপুর থানাঊীন কামারপুকুর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামী নীলফামারী জেলার  কিশোরগঞ্জ থানাধীন পানিয়ালপুকুর দেওয়ানীপাড়া গ্রামের এজিজুল ইসলামের ছেলে লিখন ইসলাম।  র‌্যাব-১৩'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পৃথক ২ মামলার আরও সাতজন পলাতক আসামীকে গ্রেফতারের জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত দুই আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম