ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

র‌্যাবের হাতে গাঁজার বড় চালানসহ দুই প্রাইভেটকার জব্দ আটক-৪

#

১৯ নভেম্বর, ২০২৪,  1:01 PM

news image

আবুল হোসেন বাবলুঃ র‌্যাব-১৩ দিনাজপুর থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান সহ ৪ জন শীর্ষ মাদক কারবারিকে আটক এবং ২ টি প্রাইভেটকার জব্দ করেছে। র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ওমর ফারুক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১৭ নভেম্বর সন্ধ্যায় র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন চার মাইল পূর্ব রামনগর গ্রামস্থ এম এইচ ব্রিক্স ইটভাটা অফিসের সামনে অভিযান চালায়। অভিযানকালে ২টি প্রাইভেট কার তল্লাশী করে ৬০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ ৪ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার দুটি জব্দ করেছে র‍্যাব। আটককৃতরা দিনাজপুর জেলার  কোতয়ালী থানাধীন গোলাপবাগ গ্রামের মৃত শাহজাহান এর ছেলে আবু বক্কর সিদ্দীক, কুমিল্লা জেলার  চৌদ্দগ্রাম থানাধীন বসন্তপুর গ্রামের মৃত সুলতান আহমেদ এর ছেলে আবুল কাশেম, একই জেলার কোতয়ালী (দক্ষিণ) থানাধীন পশ্চিম জুরকারন ইউপিস্থ মজলিশপুর প্রতাপপুর গ্রামের ইসমাইল হোসেন এর ছেলে জাকির হোসেন এবং ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন শিবপুর গ্রামের মৃত আব্দুল হাশেম এর ছেলে আরমান হোসেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম