ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক ব্যবসায়ী আটক সৌদির অন্যতম বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা সৈয়দপুরে দুই ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির মেয়াদ বাড়লো ঢাকার গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে চান প্রধানমন্ত্রী

র‌্যাবের যৌথ অভিযানে ডাবল মার্ডার মামলার আসামী কুমিল্লায় গ্রেফতার

#

০২ ফেব্রুয়ারি, ২০২৪,  9:44 PM

news image

আবুল হোসেন বাবলুঃ গাইবান্ধায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের জমিতে কৌশলে বিদ্যুতের তার পেতে বিদ্যুতায়িত করে ২ জনকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকালে র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন, র‌্যাব-১৩'র অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম (এনডি), এনইউপি, পিসিজিএম, বিএন। তিনি জানান, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামের হযরত আলীর সাথে একই গ্রামের আব্দুল জলিলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

আদালতে মামলার রায় পেয়ে ২০১৬ সালের ১২ নভেম্বর আব্দুল জলিল তার লোকজন নিয়ে জমিতে ধান কাটতে যাবে। বিষয়টি আগেভাগে জানতে পেরে হযরত আলী গোপনে জমির পার্শ্ববর্তী রাইছ মিল থেকে বিদ্যুতের তার দিয়ে কৌশলে সম্পুর্ণ জমি ঘিরে রাখে। আব্দুল জলিলের আত্মীয় তসলিম উদ্দিন কিছু নারী-পুরুষ শ্রমিক নিয়ে ওই জমিতে ধান কাটতে নামলে প্রথমে তসলিম উদ্দিন বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। তসলিমকে বাঁচাতে গিয়ে তার চাচাতো বোন মর্জিনা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত তসলিম উদ্দিনের বাবা মফিজল হক বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় সাত জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

এই নৃশংস হত্যাকান্ড সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ৩ আসামীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষনার পর থেকে সাজাপ্রাপ্ত হাফিজার রহমান পলাতক ছিলো। র‌্যাব-১৩ গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে আসামী হাফিজার রহমানকে গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় আত্মগোপনে থাকা অবস্থায় র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ও র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা'র একটি যৌথ আভিযানিক দল কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ইছাপুর বরশা বাজার এলাকা থেকে ০১ ফেব্রুয়ারী ২০২৪ রাত ১১টার দিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নিজেকে আত্মগোপনে থেকে বারবার তার অবস্থান পরিবর্তন করত। ধৃত আসামী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার অন্তর্ভুক্ত পূর্ব ঝিনিয়া গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে হাফিজার রহমান। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যা মামলার মৃত্যু দন্ডাদেশ প্রাপ্ত আসামী বলে স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম