ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘানার সঙ্গে ড্র, তবু আতঙ্কের কিছু দেখছে না ইংল্যান্ড বিপৎসীমার নিচে তিস্তার পানি, স্বস্তিতে পাড়ের মানুষ সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া ইরানের সঙ্গে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ হজ শেষে সৌদি আরব থেকে ফিরেছেন ৬৪১৬৩ হাজি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার

র‌্যাবের অভিযানে মাধবপুরে ৬৯ কেজি গাঁজাসহ আটক ৩

#

০৩ মার্চ, ২০২৫,  3:43 PM

news image

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরের শ্যামপুর এলাকা থেকে ৬৯ কেজি গাঁজাসহ ৩ জন কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম । শনিবার রাত ১১টায় (১লা মার্চ) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল স্বাাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে । গাঁজাসহ আটককৃত মাদক কারবারিরা হল উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুড়া গ্রামের সায়েদ আলীর পুত্র সিফাত আলী(৪২),সুলতানপুর গ্রামের মিয়াব আলীর পুত্র আনোয়ার মিয়া(৩২),মুরাদপুর গ্রামের রবিউল মিয়ার পুত্র আলমগীর মিয়া(২৫)। এ বিষয়ে আটকদের বিরুদ্ধে মাধবপুর থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান,সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম