ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই রোহিঙ্গাসহ ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুলাই, ২০২৪,  11:55 AM

news image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ২ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এছাড়াও পাহাড় ধসে স্থানীয় এক শিশুও মারা গেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুলই) ভোররাতে উখিয়ার ৮ এবং ১১নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এছাড়া বালুখালী জুমের ছড়ায় শিশু মৃত্যুর ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। তিনি বলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১১ এবং ৮নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গেলো এক সপ্তাহ ধরে কক্সবাজারে টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলো পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও কক্সবাজারের কিছু কিছু পাহাড়ি এলাকা ঝুঁকিতে রয়েছে। প্রায় ১২ লাখ রোহিঙ্গা, যাদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের জান্তা বাহিনীর নৃশংসতায় প্রাণ বাঁচাতে আশ্রয় নিতে বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস করছে। তাদের অনেকেই ভূমিধসের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাস করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম