ঢাকা ১৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফরিদপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে উল্টে পড়ল বাস, হতাহত ৩১

রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসওর গোলাগুলি, হতাহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০২ জুলাই, ২০২৪,  12:52 PM

news image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে আরসা ও আরএসও'র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মো. সেলিম এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার রাত সাড়ে আড়াইটার দিকে পালংখালি ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ব্লক ই/৩-তে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর। নিহত সলিম ওই ক্যাম্পের মৌলভী মকবুলের ছেলে। গুরুতর আহত দুজন হলেন, একই ক্যাম্পের মো. আলমের ছেলে মো. ইউনুস এবং আরিফ উল্লাহর ছেলে সবি উল্লাহ। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আমির জাফর বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প-১৪ এর ই/৩ ব্লকের বালুর মাঠ এলাকায় গভীররাতে আরসা ও আরএসও এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে এপিবিএন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ তিরি আরও বলেন, এ সময় ঘটনাস্থল থেকে একজন নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও ২ নৈশপ্রহরীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে। এ বিষয়ে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম