ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ নতুন পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ ৩ ‘আরসা’ সদস্য গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  1:07 PM

news image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি-আরসার ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, আগের রাতে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আরসার সেকেন্ড ইন কমান্ড আবুল হাশিম, আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী রয়েছেন। তাৎক্ষণিক আরেকজন আরসা সদস্যের পরিচয় জানা সম্ভব হয়নি বলেও জানিয়েছে র‌্যাব। কর্নেল সাজ্জাদ বলেন, উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে গোপন খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব। পরে ওই ক্যাম্পে তল্লাশি চালিয়ে আরসার তিন সদস্যকে গ্রেপ্তার এবং দুটি বিদেশি অস্ত্র, একটি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম