ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ সিলেটে হামে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯১ বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, দুর্ঘটনা থেকে রক্ষা জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : ৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে আজ সুইডেনের স্কুলে ঢুকে হামলায় নিহত ১ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

রোহিঙ্গাদের জন্য ৩৭ লাখ ডলার সহায়তা ঘোষণা যুক্তরাজ্যের

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৩,  2:52 PM

news image

কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ও রান্নার জ্বালানি নিশ্চিত করতে নতুন সহায়তা প্যাকেজ দিচ্ছে যুক্তরাজ্য। শরণার্থীদের জন্য ৩০ লাখ পাউন্ড (৩৭ লাখ মার্কিন ডলার) নতুন তহবিল ঘোষণা করেছে দেশটি। ঢাকায় অবস্থানরত যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন বলেন, আমি শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের আরও ৩০ লাখ পাউন্ড অনুদানের ঘোষণা দিতে পেরে আনন্দিত। যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন তিনি বলেন, নতুন এই সহায়তা কক্সবাজার ও ভাসানচরে শরণার্থীদের স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সেবা এবং রান্নার জ্বালানি নিশ্চিত করতে সহায়তা করবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) মাধ্যমে এই তহবিল সরবরাহ করবে যুক্তরাজ্য। বার্টন বলেন, আমরা একটি দীর্ঘমেয়াদী সমাধানের জন্য জোর দিয়ে যাচ্ছি, যার মাধ্যমে শরণার্থীরা নিরাপদ এবং মর্যাদার ভিত্তিতে মিয়ানমারে ফিরে যেতে সক্ষম করবে। ততদিন পর্যন্ত যুক্তরাজ্য বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার ও বঙ্গোপসাগরের ভাসানচরে ঘনবসতিপূর্ণ ক্যাম্পে বসবাস করছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের পশ্চিম উপকূলের রাখাইন রাজ্যে ২০১৭ সালের আগস্টে সেনাবাহিনীর নৃশংস দমন-পীড়ন থেকে বেশিরভাগ মুসলিম শরণার্থী পালিয়ে যায়। পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ স্ট্র্যাটেজিক ডায়ালগে যোগ দিতে ঢাকায় অবস্থানরত বার্টন বলেন, এই সংলাপ একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তুলতে দুই দেশের অভিন্ন অঙ্গীকারকে প্রতিফলিত করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম