ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রোনালদোর গোলের রাতে দাপুটে জয় আল-নাসরের

#

স্পোর্টস ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৩,  10:35 AM

news image

সৌদি আরবে শুরুটা মোটেও ভালো ছিল না ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে শুরুর সেই ধাক্কা সামলে নিজের চেনা ছন্দে ফিরেছিলেন তিনি। তবে প্রতিপক্ষের বিপক্ষে মাঠের লড়াইয়ে এক ম্যাচ জেতেন তো, হোঁচট খান দুই ম্যাচে। ফলে শিরোপাহীন মৌসুম কাটানোর দ্বারপ্রান্তে রয়েছে এই পর্তুগিজ তারকা। সুপার কাপের পর কিং কাপ থেকে ছিটকে গেছে আল-নাসর। ফলে রোনালদোদের সামনে এখন একমাত্র ভরসা প্রো লিগ। কিন্তু সেখানেও খুব একটা স্বস্তিতে নেই তারা। আল ইত্তিহাদের কাছে শীর্ষস্থান হারিয়ে ফেলেছে আল-নাসর। তবে শিরোপার রেশে বেশ ভালোভাবেই আছে সৌদির অন্যতম এই ক্লাবটি। শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে আল-রায়েদের বিপক্ষে মাঠে নামে রোনালদোর ক্লাব আল-নাসর। ম্যাচে ৪-০ গোলের দাপুটে জয়ে লিগের শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনলো রোনালদোর দল। যদি ইত্তিহাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে নাসর। এদিন ম্যাচের মাত্র ৪ মিনিটেই গোলের যাত্রাটা করেন রোনালদো নিজেই। সেই গোলেই প্রধমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে আল-নাসরের লিড ব্যবধান দ্বিগুণ করেন আবদুল রাহমান গারিব। এরপর শেষদিকে তৃতীয় ও চতুর্থ গোল করে বড় জয়ের উপলক্ষ্য এনে দেন মোহাম্মদ মারান ও আবদুল মাজেদ আল সুলাইহিম। এই জয়ে ২৫ ম্যাচে ১৭ জয়ে ৫৬ পয়েন্ট আল-নাসরের। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। তাদের সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আল-রায়েদ। আগামী ৩ মে টেবিলের শীর্ষে থাকা আল-ইত্তিহাদ এবং ৮ মে আল খালিজের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হবে রোনালদোর আল-নাসর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম