ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রোনালদোর গোলের পরও বেনজেমার দলের কাছে হেরে গেল আল নাসর

#

স্পোর্টস ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২৪,  10:54 AM

news image

ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমা, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাবেক তারকা। শুক্রবার দিবাগত রাতে মুখোমুখি হয়েছিলেন তারা। দু’জনই গোল পেয়েছেন। তবে শেষ হাসিটা হাসলেন বেনজেমাই। শেষদিকে গিয়ে তাদের জেতালেন স্টিভেন বেরগুয়াইন। সৌদি প্রো লিগের ম্যাচ কিং আবদুল্লাহ স্টেডিয়ামে আল নাসরকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল ইত্তিহাদ। সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে। করিম বেনজেমা ইত্তিহাদকে এগিয়ে নিয়ে যাওয়ার দুই মিনিট পর আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। শেষদিকে গোল করে ইত্তিহাদের জয় নিশ্চিত করেন বেরগুয়াইন।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে ডেডলক ভাঙেন বেনজেমা। মুন্নাহ আল সানকিতির পাস থেকে গোলটি করেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। মৌসুমে এ নিয়ে দশম গোল করলেন তিনি। দুই মিনিট পর আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। আনহেলো গাব্রিয়েলের প্রথম প্রচেষ্টা ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ফিরতি বল তিনি পাস দেন পর্তুগিজ তারকাকে। দারুণ শটে জাল খুঁজে নিতে ভুল করেননি সিআর সেভেন।  

কিন্তু শেষ পর্যন্ত সমতা ধরে রাখতে পারেনি আল নাসর। যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ এক শটে বেন্তোকে পরাস্ত করেন বেরগুয়াইন। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে আল ইত্তিহাদ সমর্থকরা। এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো ইত্তিহাদের। ১৩ ম্যাচে ১২ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিনে থাকা আল কাদিসিয়ার পয়েন্ট ২৮। আর ২৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আল নাসর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম