ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

রোদে খেলার সময় জ্ঞান হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০২৪,  10:43 AM

news image

নোয়াখালীর সুবর্ণচরে মো. কামরুল হাসান ফাহিম (৭) নামের এক শিশু সমবয়সীদের সঙ্গে দুপুরে রোদের মধ্যে খেলার সময় অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন। রোববার (২৮ এপ্রিল) দুপরে সুবর্ণচর উপজেলার উপজেলার চরক্লাকর্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। মো. কামরুল হাসান ফাহিম (৭) উপজেলার মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। ফাহিম ওই গ্রামের জাকার আহম্মদ মাস্টারবাড়ির ওমর ফারুকের ছেলে। বিষয়টি নিশ্চিত করে মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. সেকান্তর আলম বলেন, ‘‘ফাহিম সকালে বিদ্যালয়ে আসে। কিন্তু বিদ্যালয়ে আজ উপজেলা নির্বাচনে দায়িত্বরতদের ট্রেনিং থাকায় কোনো ক্লাস না হওয়ায় সে বাড়ি চলে যায়। দুপুরে ফাহিম তাদের বাড়ির অন্য শিশুদের সঙ্গে রোদের মধ্যে খেলাধুলা করার সময় সে অচেতন হয়ে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে গ্রাম্য চিকিৎসক দেখালে তিনি মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে ‘হিটস্ট্রোকে’ তার মৃত্যু হয়েছে।’’বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  চরজব্বর থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি জেনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম