ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

২৫ জুন, ২০২৬,  11:01 AM

news image

মরক্কোর বিপক্ষে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ব্রাজিল। তবে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে সেলেসাওরা। এতে এ নিয়ে টানা ১৪টি বিশ্বকাপে নিজেদের গ্রুপে প্রথম স্থান অধিকার করে নকআউট পর্বে পা রাখল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে ব্রাজিলের এই আধিপত্য শুধু অনন্যই নয়, বরং ইতিহাসসেরা। দীর্ঘ ৪৮ বছর আগে, অর্থাৎ ১৯৭৮ সালের বিশ্বকাপে সর্বশেষবার গ্রুপ চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয়েছিল ব্রাজিল (সেবার অস্ট্রিয়ার পেছনে থেকে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে গিয়েছিল তারা)। 

এরপর ১৯৮২ বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ সালের এই আসর পর্যন্ত প্রতিবারই গ্রুপ পর্বের শীর্ষস্থানটি নিজেদের করে রেখেছে সেলেসাওরা।

একই সাথে এই গ্রুপ পর্ব পার করার মাধ্যমে আরেকটি দুর্দান্ত মাইলফলক স্পর্শ করল কার্লো অ্যানচেলত্তির দল। ১৯৭০ বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত টানা ১৭ বার বিশ্বকাপের নকআউট পর্বে খেলার গৌরব অর্জন করল তারা। 

বিশ্বমঞ্চে ব্রাজিলের মতো এমন ধারাবাহিক রেকর্ড আর কোনো দেশের নেই। টানা ৩ ম্যাচে অনবদ্য পারফরম্যান্স, ব্রুনো গিমারায়েসের চমৎকার মিডফিল্ড নিয়ন্ত্রণ, ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল আর মাতিউস কুনিয়ার ফর্ম এবং নেইমারের কাছে ফেরা—সব মিলিয়ে দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। 

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই এবার হেক্সা মিশনের চূড়ান্ত লক্ষ্যে শেষ ৩২-এর লড়াইয়ে নামবে সেলেসাওরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম