ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

রুশ কূটনীতিকদের দেশ ছাড়তে বলল নেদারল্যান্ডস

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২৩,  4:14 PM

news image

নেদারল্যান্ডসের অভিযোগ, মস্কো তাদের দেশে গুপ্তচর পাঠানোর চেষ্টা করছে। এ কারণে বেশ কয়েকজন রুশ কূটনীতিককে বহিষ্কার করার তথ্য জানিয়েছে ডাচ সরকার। আল জাজিরার খবর অনুসারে, নেদারল্যান্ডসে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং বৈশ্বিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ ওয়াচডগ অবস্থিত। দেশটিতে গোয়েন্দা পাঠানোর চেষ্টার অভিযোগে ডাচ সরকার কয়েকজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। এই ঘটনাকে রাশিয়ার সঙ্গে নেদারল্যান্ডসের কূটনৈতিক সম্পর্কের ‘সর্বশেষ পাক’ বলে অভিহিত করা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে মস্কো কিয়েভে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করলে ডাচ সরকারের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক বিরোধ শুরু হয়। ১৭ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে আমস্টারডাম। পাল্টা জবাবে মস্কো নেদারল্যান্ডসের ১৫ জন কূটনীতিককে বহিষ্কার করে। শনিবার এক বিবৃতিতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ওয়াপকু হুকস্ট্রা বলেন, আমাদের পক্ষ থেকে সমস্যা সমাধানের জন্য অনেক প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু কূটনীতিকের আড়ালে রাশিয়া নেদারল্যান্ডসে গোয়েন্দা কর্মকর্তা ঢোকাতে চাচ্ছে। আমরা এটা এখন কিংবা কখনই করতে দিব না। যেকোনো সময়ের থেকে রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক জটিল থাকা সত্ত্বেও যোগাযোগ রক্ষার চ্যানেল হিসেবে দূতাবাস খোলা রাখা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। খবর অনুসারে, রুশ কূটনীতিকদের নেদারল্যান্ডস ছাড়তে দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে। আমস্টারডামে অবস্থিত রাশিয়ার একটি ব্যবসায়ী অফিস মঙ্গলবারের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম