ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

রুমায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২২,  2:49 PM

news image

ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু পাড়ার প্রধান লংরুই ম্রো (৬৫), তার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)। পুলিশ ও স্থানীয়রা জানায়, জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে পাড়াবাসীদের সঙ্গে ওই পরিবারের বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রোসহ পরিবারের ওপর হামলা চালায় পাড়াবাসীরা। এতে ঘটনাস্থলে লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান। রুমা উপজেরার গ্যালিংগা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, পাড়া প্রধান ও তার চার ছেলেকে কুপিয়েছে পাড়াবাসীরা। এতে পাঁচজনই মারা যান। এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বলেন, বাবা-ছেলেসহ পাঁচ জনকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জানানো যাবে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। পাড়াবাসীরা কারবারি ও তার ছেলেদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে শুনেছি। সেখানে যাওয়ার পর সঠিক তথ্য জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম