ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বার্সার দুর্দান্ত জয়

#

স্পোর্টস ডেস্ক

০৪ মে, ২০২৫,  4:53 PM

news image

লা লিগা শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে শনিবার রেলিগেশন নিশ্চিত হওয়া রিয়াল ভায়াদোলিদের মাঠে ২-১ গোলের জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধে বদলি নেমে রাফিনিয়া ও ফারমিন লোপেজের গোলে জয় নিশ্চিত করে কাতালানরা। স্পেনে প্রথম লেগে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলের নাটকীয় ড্রয়ের পর বুধবার সান সিরোতে দ্বিতীয় লেগে নামবে বার্সা। সেই ম্যাচের কথা মাথায় রেখে এদিন মূল একাদশে বেশকটি পরিবর্তন আনেন কোচ ফ্লিক। তবে দলের শুরুটা ছিল হতাশাজনক। ম্যাচের ৬ মিনিটেই রিয়াল ভায়াদোলিদকে এগিয়ে দেন ইভান সানচেজ। তার শট বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর পায়ে লেগে দিক বদলে গোলরক্ষক টের স্টেগেনকে পরাস্ত করে জালে জড়ায়।

সেপ্টেম্বরের পর এ ম্যাচেই প্রথমবার মাঠে নামেন এই জার্মান গোলরক্ষক। কাতালানরা প্রথমার্ধে তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ তৈরি করতে পারেনি। আরও দুঃসংবাদ আসে যখন অভিষেক ম্যাচেই কাঁধে ইনজুরিতে পড়েন তরুণ মিডফিল্ডার দানি রদ্রিগেজ। মাত্র আধা ঘণ্টা খেলেই মাঠ ছাড়তে হয় তাকে। মিনিট দুয়েক ওয়ার্ম আপ করে ৩৮তম মিনিটে মাঠে আসেন লামিনে ইয়ামাল। দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়া, ফ্রেংকি ডি ইয়ংকে মাঠে নামান বার্সেলোনা কোচ। তাতে সফরকারীদের খেলার গতি  বাড়ে। সেটার ফল আসে ম্যাচের ৫৪ মিনিটে। ইয়ামালের ক্রসে একটুর জন‍্য হেড করতে পারেননি আরাউহো।

এগিয়ে এসে বল ক্লিয়ার করেন ভায়াদোলিদের গোলরক্ষক। তবে সেই বল পেয়ে যান রাফিনিয়া। ঠাণ্ডা মাথার শটে গোল করে বার্সাকে সমতা এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর মাত্র ৬ মিনিট পর গোলের দেখা পান ফারমিন লোপেজ। এবারের মৌসুমে দুর্দান্ত খেলছেন তিনি। বক্সের বাইরে থেকে তার নিচু শট জড়িয়ে যায় জালে। শেষ দিকে ইয়ামাল একটি নিশ্চিত গোলের সুযোগ পেলেও তার শট গোললাইন থেকে ফিরিয়ে দেন প্রতিপক্ষ ডিফেন্ডার আন্তোনিও কানদেলা। শেষ পর্যন্ত লা লিগায় পয়েন্ট টেবিলের দুই প্রান্তে থাকা দুই দলের ম‍্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। এই জয়ে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে ৭ পয়েন্টে, যারা রোববার সেল্টা ভিগোর মুখোমুখি হবে। লিগে আর মাত্র চারটি ম্যাচ বাকি। এর মধ্যে একটিতে বার্সেলোনা ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে নামবে ক্লাসিকো লড়াইয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম