ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রিয়ালকে উড়িয়ে দিল আর্সেনাল

#

স্পোর্টস ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৫,  10:45 AM

news image

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এমিরেটস স্টেডিয়ামে রূপকথার রাত উপহার দিল আর্সেনাল। ইউরোপের রাজা রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা রেখেছে লন্ডনের ক্লাবটি। প্রথমার্ধে আক্রমণ শুরু করলেও গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইস। ৫৮তম ও ৭০তম মিনিটে তাঁর জোড়া ফ্রি-কিকে বিধ্বস্ত হয় রিয়াল। দুটি শটেই পরাস্ত হন গোলরক্ষক থিবো কোর্তোয়া। ৭৫তম মিনিটে আর্সেনালের হয়ে তৃতীয় গোলটি করেন মিকেল মেরিনো। শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের ক্যামাভিঙ্গা। ম্যাচের যোগ করা সময়ে হতাশায় ডুবে যায় মাদ্রিদের ক্লাবটি। ২০০৮-০৯ মৌসুমে সর্বশেষ সেমিফাইনালে উঠেছিল আর্সেনাল। ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুয়ে সেই স্বপ্ন পূরণের লড়াইয়ে নামবে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম