ঢাকা ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সেরা টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্স মনোনয়নে শেখ মেহেদী লাভ ৫০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হবে: মির্জা ফখরুল বেসরকারি মাদরাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

রায়পুরে শ্বশুর বাড়ির নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুন, ২০২২,  10:58 AM

news image

লক্ষ্মীপুরের রায়পুরে নির্যাতনে অতিষ্ঠ হয়ে তানিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় গৃহবধূকে নির্যাতন করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়। শুক্রবার (৩ জুন) দুপুরে এ ঘটনায় রায়পুর থানায় মামলা দায়ের করেছেন তানিয়ার পিতা। এর আগে, শুক্রবার সকালে ওই গৃহবধূ স্বামীর বাড়িতে বিষপান করলে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।মামলায় অভিযুক্তরা হলেন- তানিয়ার স্বামী মো. রুবেল হোসেন (২৮), রুবেলের পিতা আব্দুল মান্নান (৬০) ও তার মা জাহানারা বেগম (৫৫)। তবে এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের ছয়বাড়িয়া মাতাব্বর বাড়ির আব্দুল মান্নানের ছোট মেয়ে তানিয়া আক্তারের সঙ্গে দক্ষিণ চরবংশী ইউনিয়নের পূর্ব উদমারা গ্রামের হুরী মুন্সী বাড়ির রফিক উল্যাহর ছেলে রুবেলের বিয়ে হয়৷

বিয়ের পর থেকে তানিয়াকে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করতো। এ নিয়ে বিভিন্ন সময় উভয় পরিবারের মধ্যে বৈঠক হয়।গত ১ জুন রাত ৯ টার দিকে রুবেলের সঙ্গে তানিয়ার কথা-কাটাকাটি হয়। এ সময় রুবেলে তার স্ত্রী তানিয়াকে মারধর করেন। পরদিন সকালে তানিয়ার পিতা আব্দুল মান্নান মেয়ের বাড়িতে গিয়ে জানতে পারেন তানিয়াকে মারধর করা হয়েছে। পরে তিনি তার মেয়েকে বুঝিয়ে স্বামীর বাড়িতে রেখে আসেন। শুক্রবার (৩ জুন) সকালে আব্দুল মান্নানের কাছে খবর আসে তার মেয়ে তানিয়া কীটনাশক জাতীয় দ্রব্য (বিষ) পান করেছেন এবং শ্বশুর বাড়ির লোকজন তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে রেফার করে। পথিমধ্যে সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। পরে শ্বশুর বাড়ির লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়। বিষয়টি হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িতে জানালে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। তানিয়ার পিতা আব্দুল মান্নানের অভিযোগ, বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে জামাতা রুবেল ও তার বাড়ির লোকজন তানিয়াকে শারিরীক নির্যাতন করতো। নির্যাতন সহ্য করে থাকতে না পারলে তানিয়াকে বিষপান বা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার কথা বলতো রুবেল। নির্যাতন সইতে না পেরেই তার মেয়ে (তানিয়া) বিষপান করেছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম