ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

রায়পুরায় দুই গ্রুপের টেঁটাযুদ্ধে নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

২২ আগস্ট, ২০২৪,  7:59 PM

news image

নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের টেঁটাযুদ্ধে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্ততঃ ৩০ জন। বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাঘাইকান্দি গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫০), সায়দাবাদ গ্রামের শাহীন মিয়ার ছেলে সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র জুনায়েদ মিয়া (১৬), একই এলাকার আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০) এবং ইসমাইল বেপারীর ছেলে আমির হোসেন (৭০)। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার শ্রীনগর সাইদাবাদ গ্রামের ‘আলীর বাড়ী’ ও ‘বালিচরবাড়ী’র মধ্যে এ সংঘর্ষ হয়। আলীর বাড়ীর নেতৃত্বে আছেন আব্দুল হালিম মাস্টার এবং বালিচর বাড়ীর নেতৃত্বে আছেন সাহেব আলী। গত ৬ মাস থেকে তাদের মধ্যে কয়েকবার এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়। তবে বুধবার থেকে পুনরায় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রায়পুরার থানার ওসি সাফায়েত হোসেন পলাশ বলেন, আমরা সেনাবাহিনীর অপেক্ষায় আছি। সেনাবাহিনী এলেই তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাব। এখন পর্যন্ত চার জন নিহত হওয়ার খবর পেয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম