ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে : জ্বালানিমন্ত্রী ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ তেলের দাম ফের ১০০ ডলারের উপরে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬ বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাহুল গান্ধীকে ৩ দিনে ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন, ২০২২,  10:25 AM

news image

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সঙ্গে সম্পর্কিত মানিলন্ডারিং (অর্থপাচার) মামলায় বুধবার তৃতীয় দিনের মতো ৯ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার রাহুল গান্ধীকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এক দিনের অব্যাহতি চেয়েছেন তিনি। সূত্র আরও জানায়, রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের অডিও এবং ভিডিও রেকর্ড করছে সংস্থাটি। পরে তার বিবৃতি টাইপ করা হয় এবং সেখানে তিনি ও তদন্তকারী কর্মকর্তা স্বাক্ষর করেন।

গত তিন দিনে রাহুল গান্ধীকে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তার মা এবং কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পরে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে, ইডি কার্যালয়ের বাইরে কংগ্রেসের নেতাকর্মীদের সঙ্গে দিল্লি পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। জিজ্ঞাসাবাদকে ক্ষমতাসীন বিজেপির 'প্রতিহিংসার রাজনীতি' বলে অভিহিত করে এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন তারা। এমনকি বুধবার শচীন পাইলটসহ দলটির জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করে পুলিশ। কেসি ভেনুগোপাল, ভূপেশ বাঘেল ও রণদীপ সুরজেওয়ালাসহ কংগ্রেসের শীর্ষ নেতারা বলেন, পুলিশ দলীয় সদর দপ্তরে ঢুকে পড়েছে এবং সেখান থেকে তারা কর্মী ও নেতাদের আটক করে। মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেসের কিছু কর্মীকে টেনে বাসে তোলা হচ্ছে। দিল্লি পুলিশ অবশ্য কংগ্রেসের দাবি অস্বীকার করেছে। সূত্র : এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম