ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিট বিক্রি শুরু, সর্বোচ্চ মূল্য ১০ হাজার

#

বিনোদন প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৪,  8:06 PM

news image

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট। এই চ্যারিটি কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এবার আলোচিত এই কনসার্টের টিকিট অনলাইনে শ্রোতাদের জন্য উন্মুক্ত করেছে আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অফ জুলাই’। অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে সোমবার (৯ ডিসেম্বর) রাত থেকে টিকিট বিক্রি শুরু করেছে।  ওয়েবসাইটটি ঘুরে দেখা যায়, এই কনসার্টের ভিআইপি টিকিটের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আরও দুটি ক্যাটাগরির টিকিট ছাড়া হয়েছে। এর মধ্যে প্রথম সারিতে ৪৫০০ টাকা এবং সাধারণ টিকিট ২৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। ওই দিনের কনসার্টের ফাইনাল লাইন আপও ঘোষণা করা হয়েছে। রাহাত ফাতেহ আলী ছাড়াও কনসার্টে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ, র‌্যাপ সংগীতশিল্পী সেজান, হান্নান ও সিলসিলিা গান পরিবেশন করবেন। এছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী ও মঞ্চনাটক আয়োজন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম