ঢাকা ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

রাস্তার পাশে মিলল ১০ ব্যাগ হাত বোমা, ঘটনাস্থলে সেনাবাহিনী

#

নিজস্ব প্রতিনিধি

১১ নভেম্বর, ২০২৪,  1:56 PM

news image

শরীয়তপুরে রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১০ ব্যাগ হাত বোমার সন্ধান পাওয়া গেছে। বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করতে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ টিম। সোমবার (১১ নভেম্বর) সকালে ডামুড্যা উপজেলার রাস্তার পাশে ব্যাগভর্তি এসব হাতবোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ্য বস্তু বের হয়ে থাকলে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরবর্তীতে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছায়। সাভার সেনানিবাস থেকে বোম ডিস্পোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এ ব্যাপারে ডামুড্যা থানা পুলিশের উপ-পরিদর্শক ইয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ব্যাগগুলোর মধ্যে হাতবোমা সদৃশ্য বস্তু দেখা যাচ্ছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বোমা নিষ্ক্রিয়কারী দল রওনা দিয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম