ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ যাওয়া অর্থহীন: অলি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২২,  2:33 PM

news image

এলডিপির সভাপতি (অব.) ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ মানে হচ্ছে চা চক্র। এ সংলাপে যাওয়া অর্থহীন। বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অলি আহমদ বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ মানে হচ্ছে চা চক্র। আগেও আলোচনা হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। এ সংলাপে যাওয়া অর্থহীন। জাতীয় সরকারকে সব সমস্যার সমাধান হিসেবে উল্লেখ করেছেন অলি আহমদ। ‘রাষ্ট্রপতি ভালো মানুষ।

তার কোনো ক্ষমতা নেই। তিনি সবচেয়ে ভাগ্যবান মানুষ। ডেপুটি স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছেন’, যোগ করেন এলডিপির সভাপতি। সাবেক এই মন্ত্রী বলেন, চা খেতে এবং জনগণের টাকা নষ্ট করতে বঙ্গভবনে যাব না। নিজের আত্মসমালোচনা করে অলি বলেন, আজকে এই সংকটের পেছেনে আমিও দায়ী। এ জন্য জনগণের কাছে ক্ষমা চাই। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়াতে যে প্রক্রিয়া হয়েছে তাতে আমারও অনেক ভূমিকা ছিল। তখন যদি আমি বুঝতাম তাহলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতাম। অলি আরও বলেন, সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। অনেকে বলেন, কেয়ার টেকার সরকার চাইছেন। ক্ষমতায় যেতে এত তাড়াহুড়ো কেন? সব প্রতিষ্ঠানে ভারসাম্য আনতে কাজ করতে হবে। সংবাদ সম্মেলনে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম