ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হুমকি সৃষ্টি করতে পারে : চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ মে, ২০২২,  10:31 AM

news image

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাত বিশ্ব শান্তির জন্য বৃহত্তর ও দীর্ঘস্থায়ী হুমকি সৃষ্টি করতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এই হুশিয়ারি দেন। এই সময় তারা আলোচনার মাধ্যমে শান্তি পুনরুদ্ধার করতে রাশিয়া ও ইউক্রেনকে সমর্থন করা উচিত বলে মন্তব্য করেন। চীনা গণমাধ্যম চায়না গ্লোবাল টাইমস গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এ সময় চীনা প্রেসিডেন্ট বলেন, ইউরোপের নিরাপত্তা আমেরিকার কাছে ছেড়ে দিলে হবে না। বরং নিজেদের নিরাপত্তা নিজেদের হাতেই নিতে হবে। এছাড়াও ইউক্রেনে বর্তমানে যে যুদ্ধ চলছে তা বিশ্ব শান্তির জন্য অনেক বড় ও দীর্ঘস্থায়ী সংকট সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন তিনি। টেলিফোনালাপে রাশিয়া ও ইউক্রেন যাতে সংলাপের মাধ্যমে তাদের মধ্যকার সমস্যার সমাধান করতে পারে সেজন্য সবার প্রচেষ্টা চালানো উচিত বলে একমত হন শি জিনপিং ও ম্যাকরন। এ সময় তারা ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান। তবে কীভাবে সে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব সে সম্পর্কে দুই নেতা কোনো আভাস দেননি। প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সেনা অভিযান পরিচালনার নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্ব ও ইউরোপের দেশগুলোর রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন খাতে নিষেধাজ্ঞা আরোপ করে। এ পর্যন্ত ইউক্রেন সংকটে দেশটির অর্ধকোটির বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। যদিও পশ্চিমা দেশগুলো এ যুদ্ধে ইউক্রেনকে সমরাস্ত্র ও মানবিক ত্রাণ সহযোগিতা দিয়ে সাহায্য করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম