ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

রাশিয়ার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেন সেনারা

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ আগস্ট, ২০২৪,  5:32 PM

news image

রাশিয়ার ভূখণ্ডে লড়াই চালিয়ে ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা। ২০২২ সালে যুদ্ধ শুরু পর এটি রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে গভীর এবং উল্লেখযোগ্য অনুপ্রবেশ।  এ অবস্থায় কিয়েভকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এরইমধ্যে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে ষষ্ঠ দিনের মতো ইউক্রেনীয় সেনাদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।  এর আগে রোববার রাতে প্রথমবারের মতো রাশিয়ার মাটিতে অনুপ্রবেশ করে লড়াই চালানোর কথা স্বীকার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। প্রথমবারের মতো সরাসরি রাশিয়ায় হামলার কথা স্বীকার করেন তিনি। পরে তিনি বলেন, চলতি গ্রীষ্মে রাশিয়ার কুরস্ক থেকে ২০০০টি আন্তঃসীমান্ত আক্রমণ চালানো হয়েছে। গেল মঙ্গলবার হঠাৎ রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে হামলা চালায় ইউক্রেনের বাহিনী। সীমান্তবর্তী এ অঞ্চলটিতে ট্যাংকসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে তারা। এতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অংশ অরক্ষিত হয়ে পড়ে।  এই এলাকাটি রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ২৫ কিমি এবং ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, হাজার হাজার সৈন্য এই অভিযানে নিয়োজিত রয়েছেন। রাশিয়ান সীমান্ত রক্ষীদের প্রাথমিকভাবে যে ছোট অনুপ্রবেশের কথা বলা হয়েছিল এই সংখ্যা তার চেয়েও অনেক বেশি। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় ২ জন নিহত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম