ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

রাশিয়া শান্তি আলোচনা প্রত্যাখ্যান করে না: পুতিন

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২৩,  11:06 AM

news image

ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার প্রস্তাব রাশিয়া প্রত্যাখ্যান করেন না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতাদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। রবিবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন বলেছেন, আফ্রিকার পাশাপাশি চীনও শান্তি আলোচনার ভিত্তি হিসেবে কাজ করতে পারে। যুদ্ধ বিরতির বিষয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সেনাবাহিনী আক্রমণ চালালে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা কঠিন। যদিও ইউক্রেন ও রাশিয়া উভয়ই এর আগে বলেছে, কিছু পূর্বশর্ত ছাড়া তারা আলোচনার টেবিলে আসবে না। ইউক্রেন চায় ১৯৯১ সালে তার সীমানা যেমন ছিল সেটাই পুনঃস্থাপিত হোক। তবে ইউক্রেনের এই দাবির গভীরভাবে বিরোধী রাশিয়া। শনিবার গভীর রাতের ওই সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ইউক্রেনের ফ্রন্টলাইনে আপাতত তৎপরতা জোরদার করার কোনো পরিকল্পনা নেই। সাম্প্রতিক হামলাগুলোর বিষয়ে পুতিন সাংবাদিকদের বলেন, চলতি মাসের শুরুতে ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু হয়। মূলত এটি একটি সন্ত্রাসী হামলা ছিল। এরপরই মস্কো কিছু ‘প্রতিরোধমূলক হামলা’ চালিয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম