ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

রাশিয়ায় ডে-কেয়ার সেন্টারে ড্রোনের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে দুই শিশু নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৬,  10:54 AM

news image

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারে একটি বেসরকারি ডে কেয়ার সেন্টারে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও নয়জন আহত হন, যাদের মধ্যে সাতজনই শিশু। স্থানীয় গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, একটি ড্রোনের ধ্বংসাবশেষ শিশুদের ডে কেয়ার সেন্টারে আছড়ে পড়লে দুই শিশু প্রাণ হারায় এবং সাত শিশুসহ নয়জন আহত হয়। এ হামলায় রাশিয়ার অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান ‘ওজোন’-এর একটি বড় গুদামেও আগুন ধরে যায়। তবে স্তাভরোপোল এলাকার একটি রাসায়নিক কারখানায় ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে রুশ বাহিনী।


অন্যদিকে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের উপকণ্ঠে রাশিয়ার এক হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। দীর্ঘদিন ধরে চলমান এই যুদ্ধে ইউক্রেন পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সহায়তা চাইছে।


ক্রাসনোদারে ড্রোন হামলার কারণে একাধিক আবাসিক ভবনে ধ্বংসাবশেষ পড়ে এবং একটি লজিস্টিকস হাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যা রুশ অনলাইন রিটেইলার ওজোনের গুদামের সঙ্গে যুক্ত ছিল বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।


এছাড়া, ক্রাসনোদার সংলগ্ন স্টাভরোপল অঞ্চলের শিল্পনগরী নেভিনোমিস্কে একটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।


এদিকে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে লজিস্টিকস হাব ও গুদামঘরে হামলা জোরদার করায় যুদ্ধ আরও সাধারণ নাগরিক জীবনের কাছাকাছি চলে এসেছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকেরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেন অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে “প্যান্ডোরার বাক্স” খুলে দিয়েছে এবং এর পাল্টা জবাবে রাশিয়া ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে আঘাত হানবে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম