ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রামপুরা সুপার মার্কেটে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২২,  11:57 AM

news image

রাজধানীর রামপুরায় অবস্থিত রামপুরা সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পশ্চিম রামপুরায় অবস্থিত রামপুরা সুপার মার্কেটের চারতলা ভবনের উপরের তলায় খান বস্ত্র বিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে তিন ইউনিটের চেষ্টায় সকাল পৌনে ৮টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম