ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

রামগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মে, ২০২৫,  10:52 AM

news image

লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১১ টার দিকে রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়িতে এ হত্যর ঘটনা ঘটে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা কেউ জানাতে পারেনি। নিহত তাজিয়া ক্বারী সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের স্বামী মান্নান এশার নামাজ পড়তে মসজিদে যায়। সেখান থেকে তিনি এসে দেখেন রান্না ঘরে তার স্ত্রী তাজিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এসময় মান্নানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি উদ্ধার সদর হাসপাতালে প্রেরণ করেন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা কি কারণে হত্যা করেছেন এ বিষয়ে কিছু জানাতে পারেনি তিনি।  ঘটনার তদন্ত চলছে বলে জানান থানার এ ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম