ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

রাবিতে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছে ৫১ ভর্তিচ্ছু

#

১৯ এপ্রিল, ২০২৫,  11:41 AM

news image

২০২৪-২৫ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটে আসন প্রতি লড়ছে ৫১ জন ভর্তিচ্ছু।  শনিবার বেলা ১১টা থেকে এ পরীক্ষা শুরু হয়। 'এ' ইউনিটের অধীনে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে আসন রয়েছে ১৮৭২টি। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৯৬ হাজার ১৬২জন। সেই হিসেবে আসন প্রতি লড়ছে প্রায় ৫১জন। ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নোত্তরে পরীক্ষার্থীরা মূল্যায়িত হবে। এ বছর পাঁচ বিভাগীয় শহরে ৮টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বেলা ১১টা থেকে ১২টা এবং বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, পরীক্ষা কেন্দ্রে সব ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কয়েকস্তরে নিরাপত্তা বাহিনী কাজ করছে। অসদুপায় রোধে আইসিটি সেন্টারসহ বিভিন্ন ইন্টেলিজেন্স টিম সক্রিয় আছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম