ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

এবার এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৬,  3:23 PM

news image

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর আগে ২০২৫ সালে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৬৬০ জন। এর ফলে গত বছরের তুলনায় এবার ৮৯ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী বেশি অকৃতকার্য হয়েছেন। 


এ বছর পরীক্ষায় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন বা পাস করেছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। গত বছর ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় বসলেও কৃতকার্য হয়েছিলেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন।


আজ সোমবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।


চলতি বছর নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৪ হাজার ৯২৯ জন। সাধারণ ধারার শিক্ষা বোর্ডগুলোতে ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসলেও কৃতকার্য হয়েছেন ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন।


আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ১ লাখ ৩২ হাজার ১৮৫ জন। ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন।


এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৫৩ হাজার ৪৯৪ জন পরীক্ষার্থী। এ পরীক্ষায় বসেছিলেন ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন, আর উত্তীর্ণ বা কৃতকার্য হয়েছেন ৭৪ হাজার ৪৭০ জন।


এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম। স্কুলের গণ্ডি পেরোনো এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন জিপিএ-৫ পেয়েছে, যা পাস করা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ২৪ শতাংশ। 


এই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন। গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।


২০২১ সালে দেশে রেকর্ড ৯৩ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী এসএসসি পাস করে। ২০০৭ সালের পর চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার সবচেয়ে কম। ওই বছর ৫৭ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।


এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।


এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। গত ২০ মে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। দাখিল এবং এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম