ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

রানী এলিজাবেথের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২২,  9:04 PM

news image

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসানে শোকে মুহ্যমান যুক্তরাজ্যসহ গোটা বিশ্ব। শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, রুশ প্রেসিডেন্ট পুতিনসহ বিশ্ব নেতারা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে বাকিংহাম প্রাসাদ থেকে রানীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। রীতি মেনে মৃত্যুর ১০ দিন বাদে হবে তার আনুষ্ঠানিক শেষকৃত্য। ব্রিটিশ রাজতন্ত্রের দীর্ঘতম শাসক রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকার্তদের ঢল নামে বাকিংহাম প্রাসাদের বাইরে। রানীর মৃত্যুর পরপরই পূর্বনির্ধারিত প্রথা অনুযায়ী আনুষ্ঠানিক ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের নাম ঘোষণা হয়। ওয়াশিংটন ডিসিতে ব্রিটেনের দূতাবাসে গিয়ে শোকবইয়ে সই করেছেন প্রেসিডেন্ট বাইডেন। শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসেসহ বিশ্ব নেতারা। বাবা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫৩ সালে মাত্র ২৫ বছর বয়সী রাজতন্ত্রের ভার নেন দ্বিতীয় এলিজাবেথ। শেষদিকে নানা শারীরিক জটিলতায় বাদ দেন রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানিকতা। এমনকি সিংহাসনে আরোহনের ৭০তম বার্ষিকীতেও সব আয়োজনে অংশ নিতে পারেননি রানী দ্বিতীয় এলিজাবেথ। সূত্র: দ্য উইক

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম