ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

রাত করে খাবার খাওয়ার অভ্যাসে বাড়ে ক্যান্সারের ঝুঁকি

#

লাইফস্টাইল ডেস্ক

০৩ জুলাই, ২০২৩,  11:29 AM

news image

বিজনেস আওয়ার ডেস্ক: প্রাত্যহিক জীবন যাপন আমাদের এতই জটিল হয়ে পড়েছে যে প্রাকৃতিক নিয়ম কানুন মেনে চলা আমাদের কঠিন হয়ে পরে। জীবন ধারণের জন্যে আমাদের খাবার ঠিকমত খাওয়া অত্যন্ত জরুরী। নানা কাজের চাপে সময় মতো খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করেছেন অনেকেই। তবে এতে লুকিয়ে রয়েছে বিপদ। সাম্প্রতিক এক গবেষণায় তেমনই ইঙ্গিত মিলেছে। গবেষণা বলছে, রাত করে খাবার খাওয়ার অভ্যাস ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়িয়ে তোলে। বার্সেলোনা ইনস্টিটিউট অব গ্লোবাল হেল্‌থ তাদের গবেষণায় এমন দাবি করেছে। তবে এ বিষয়ে নিশ্চিত হবে বিষয়টি নিয়ে আরও গবেষণা প্রয়োজন। সেখানে বলা হয়েছে, যাদের রাত ৯টার পর খাবার খাওয়ার অভ্যাস, খাওয়া এবং শোওয়ার মাঝে ঘণ্টা দুয়েকের ব্যবধান রাখতে পারেন না, তাদের মধ্যে ২৫ শতাংশের শরীরে ক্যান্সারের যোগ রয়েছে। আসলে মানবশরীর একটি নির্দিষ্ট ঘড়ি মেনে চলে।২৪ ঘণ্টার মধ্যে খাওয়া এবং ঘুমেরও সময় নির্দিষ্ট থাকে। সেই দেহঘড়ির নিয়ম অনুযায়ী রাত ৯টার পর শরীরের সমস্ত কলকব্জা সুপ্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু সেই সময়ে যদি খাবার খেয়ে প্রায় বন্ধ হতে চলা কলকব্জা আবার চালু করতে হয়, সে ক্ষেত্রে দেহঘড়ির ছন্দে ব্যাঘাত ঘটে। ফলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই চিকিৎসক থেকে পুষ্টিবিদ, সকলেরই পরামর্শ, শুতে যাওয়া এবং রাতের খাওয়ার সময়ের মধ্যে ঘণ্টা দুয়েকের ব্যবধান রাখা জরুরি। যদিও এই বিষয়ে নিশ্চিত হতে গেলে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম