ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রাতের আধারে বরগুনার দুই ভোট কেন্দ্রে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২৪,  12:12 PM

news image

বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র (নং-১৫৪) এবং আরপাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (নং-১৫৬) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে আমতলী উপজেলার ওই দুই ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ব্যাপারে আমতলী থানার ডিউটি অফিসার এসআই দাউদ-উল আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং রাতেই স্থানীয়দের সহযোগিতায় উপজেলার প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভিন মালা বাংলাদেশ প্রতিদিনকে জানান, শুক্রবার রাত ১০টা থেকে পৌনে ১১টার দিকে দুই ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ছুটে গিয়ে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম