ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

রাজশাহীতে বন্ধুকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মে, ২০২২,  10:30 AM

news image

রাজশাহীতে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে মো. রাব্বি (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মে) দিনগত রাত ২টার দিকে মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া চারখুটার মোড় ঘটে এ ঘটনা। আর রাব্বিকে কুপিয়ে হত্যা করেছে ইমন (২৪) নামে তারই এক বন্ধু। নিহত রাব্বি হড়গ্রাম নতুনপাড়া এলাকার মৃত কালুর ছেলে। আর ইমন একই এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে। এ ঘটনায় ইমনকে আটক করেছে পুলিশ। হামলার সময় প্রতিরোধে তিনিও আহত হন। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, দুই বন্ধুর মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বেশ কিছুদিন থেকে ঝামেলা চলছিল। সোমবার গভীর রাতে এলাকার নির্মাধীন একটি দশতলা ভবনের পাশে তাদের দুজনের মধ্যে ওই টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমন ধারালো অস্ত্র দিয়ে রাব্বিকে উপর্যুপরি কোপায়। হামলার সময় রাব্বিও নিজেকে বাঁচাতে ইমনকে আঘাত করে। এতে রাব্বি ঘটনাস্থলে মারা যায় ও ইমন গুরুতর আহত হয়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে আটক করে পুলিশ। একটু সুস্থ হলেই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম